• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

প্রকাশ্যে যুবক হত্যা : গুলির আগে তাহসিনকে অনুসরণ করেন এমরান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৪, ১৯:৩২
অ+
অ-
প্রকাশ্যে যুবক হত্যা : গুলির আগে তাহসিনকে অনুসরণ করেন এমরান

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে মাইক্রোবাসে এসে গুলি করে আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের চান্দগাঁও অদূর পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. এমরানকে (১৯) গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

এর আগে এ ঘটনায় জড়িত মো. হেলাল ও ইলিয়াস হোসেন অপুকে গ্রেপ্তার করে পুলিশ।

dhakapost

আরও পড়ুন

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের সেই আমেনাকে পুলিশ বন্ধুর সহায়তায় খুন করেন স্বামী
মাহিন হত্যা : অস্ত্রধারী সেই ফিরোজ গ্রেপ্তার

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, তাহসিনকে গুলি করার আগে থেকেই অনুসরণ করেন এমরান। তাহসিন কোথায় আছেন সেই তথ্য অস্ত্রধারীদের দেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, জিজ্ঞাসাবাদে তাহসিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এমরান। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২১ অক্টোবর নগরীর চান্দগাঁও থানার অদূর পাড়ায় জাগরণী সংঘ ক্লাব এলাকায় সন্ত্রাসীরা তাহসিনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহসিন স্থানীয়দের কাছে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

এ ঘটনায় ২২ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হেলাল, সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন থেকে চার জনকে আসামি করা হয়।

আরএমএন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারচট্টগ্রামের খবরহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪