• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

লা মেরিডিয়ানে অফারের আইসক্রিম না পাওয়ায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৮
অ+
অ-
লা মেরিডিয়ানে অফারের আইসক্রিম না পাওয়ায় সংঘর্ষ

রাজধানীর অভিজাত রেস্তোরাঁ লা মেরিডিয়ানে ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার অফার দেওয়া হয়। অফারের খবর পেয়ে আইসক্রিমপ্রেমীরা শনিবার দুপুর থেকে রেস্তোরাঁর সামনে জড়ো হতে থাকেন। তবে চাহিদা অনুযায়ী ক্রেতাদের আইসক্রিম দিতে না পারায় অপেক্ষমাণ ক্রেতাদের মধ্যে অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় একদল শিক্ষার্থীর সঙ্গে লা মেরিডিয়ান কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। 

বিজ্ঞাপন

শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

বিয়ের দুই মাসের মাথায় বাসায় মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মোহাম্মদপুরে রাস্তায় পড়েছিল অস্ত্র

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, দুপুর ১টার পরপর অফারের আইসক্রিম শেষ হয়ে যায়। তখনও অনেক ক্রেতা আইসক্রিম পাননি। ক্রেতাদের মধ্যে একদল শিক্ষার্থী ছিলেন, তারা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষে জড়ান।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রায় এক-দেড় ঘণ্টা ধরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

ওসি বলেন, হোটেল কর্তৃপক্ষ সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনী পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্রেতা ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের মধ্যকার বিষয়টি পরে সুরাহা করা হয়েছে।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষরাজধানীর খবরঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক