• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অনেকে গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৪, ০১:০৭
অ+
অ-
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অনেকে গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৭ থেকে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
লা মেরিডিয়ানে অফারের আইসক্রিম না পাওয়ায় সংঘর্ষ
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৭

বিজ্ঞাপন

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অনেকে গুলিবিদ্ধ

সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিবদমান দুই গ্রুপের মাঝে এ নিয়ে অন্তত ৪ বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, গোলাগুলির সংবাদ পেয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরএমএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরসংঘর্ষহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী