• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৪, ১৪:২১
অ+
অ-
হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ পার্কের সামনে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত শান্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নাম্বার ওয়ার্ডে মৃত্যু হয় তার।

নিহত শান্তর বাবা আফজাল বলেন, আমার ছেলেকে গতকাল রাতে ৫-৬ জন কিশোর গ্যাং সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে আজ সকালে ১০২ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ছেলে। এই ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়েরর তিন সদস্য ইমন, অলি ও শুকুরকে আটক করেছে পুলিশ। 

আরও পড়ুন

ধানমন্ডিতে চিকিৎসকদম্পতির বাড়িতে ডাকাতি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু
রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার

বিজ্ঞাপন

তবে কি কারণে তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে সে বিষয়টি জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশ অবগত আছে।

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কিশোর গ্যাংমৃত্যুঢাকার খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন