• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রবাসীদের এনআইডি সেবা নিয়ে বড় সুখবর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৪, ১৯:২৬
অ+
অ-
প্রবাসীদের এনআইডি সেবা নিয়ে বড় সুখবর

বিদেশের মাটিতে প্রবাসীদের এনআইডি সেবার নামে এতোদিন চরম ভোগান্তি পোহাতে হতো। প্রবাসীদের জরুরি ভিত্তিতে এনআইডি সেবা দিতে বিদেশে গিয়ে এনআইডি সেবা চালু করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু প্রবাসে এনআইডি সেবা নিতে গেলেও দীর্ঘ প্রক্রিয়ায় অনেক আবেদন বাতিল হওয়াসহ আবেদন নিষ্পত্তি হতো কম।

বিজ্ঞাপন

তবে ইসির উদ্যোগে প্রবাসীদের এনআইডি সেবা পেতে ভোগান্তি কমতে যাচ্ছে। নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের নির্দেশে এবার প্রবাসের আবেদন প্রবাসেই যাচাই-বাছাই করে এনআইডি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশন কর্মকর্তাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে প্রবাসীরা এনআইডি নেওয়ার জন্য আবেদন করলে, সেই আবেদনের তথ্য স্থায়ী ঠিকানায় তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদনে দেওয়া তথ্যের সত্যতা মিললে এনআইডি মুদ্রণ করে তা সংশ্লিষ্ট দেশে বিতরণের জন্য দূতাবাসে পাঠানো হয়। সেখান থেকে আবেদনকারী তার এনআইডি গ্রহণ করেন। এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই প্রবাসেই যাচাই-বাছাই করে এনআইডি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ইসি সচিব শফিউল আজিম ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনআইডি মহাপরিচালকে লিখিত নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

‘পাগল’ স্ট্যাটাসে থাকা সব এনআইডি সচল হচ্ছে
মাঠ কর্মকর্তাদের দ্রুত স্মার্টকার্ড বিতরণ শেষ করার নির্দেশ
নাগরিকদের এনআইডি সেবায় নতুন উদ্যোগ ইসির

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন ৪০টি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে সাতটি দেশে এনআইডি সেবা দিচ্ছে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন প্রবাসেই যাচাই-বাছাই সাপেক্ষে মুদ্রণের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে অবশিষ্ট দেশসমূহে এ কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে প্রকল্পের মেয়াদ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় এ কার্যক্রম গ্রহণ করার উদ্যোগ নেওয়ার জন্যও বলেছেন তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধনও হয়েছে। পরবর্তীতে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে। এরপর অন্যান্য দেশেও হাতে নেওয়া হবে এই কার্যক্রম।

তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগটি হাতে নেয়। এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি।

এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মধ্যে এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছর ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আবর, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্যও এ সুযোগ চালু করা হয়।

সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারির কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন সম্প্রতি পদত্যাগী কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন। এ ক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা।

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনআইডিনির্বাচন কমিশননির্বাচনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না