• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসে আগুন দিলেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪, ১৪:৩১
অ+
অ-
চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসে আগুন দিলেন আইনজীবীরা

চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসে (মুন্সি সমিতি) আগুন দিয়েছেন কিছু আইনজীবী। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের প্রবেশ মুখে ভূমি অধিগ্রহণ শাখার উল্টো পাশে অবস্থিত ওই সমিতিতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ– মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ইসকন সদস্যরা তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন। এসময় মুন্সি সমিতির সদস্যরা নিজেদের পোশাক এবং খাবার পানি বিক্ষোভকারীদের সরবরাহ করেন। এছাড়া তারা ফেসবুকে উসকানিমূলক নানা পোস্ট দিয়েছেন।

আরও পড়ুন

আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজের মাধ্যমে ছয়জন শনাক্ত
চট্টগ্রামে সাইফুল ইসলামের জানাজায় মানুষের ঢল
চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

বিজ্ঞাপন

ফিরোজুল ইসলাম তালুকদার নামে এক বিক্ষুব্ধ আইনজীবী বলেন, ‘এখান থেকে গতকাল মুন্সির পোশাক পরে গিয়ে ইসকনকে সাপোর্ট করেছে। তারা আইনজীবীদের অংশ। তারা তো এটা করতে পারে না। সাধারণ আইনজীবীরা এটা নিয়ে ক্ষুব্ধ।’

তিনি আরও বলেন, ‘মুন্সিখানার নাম দিয়ে এখানে সব অপকর্ম করা হয়। প্রায় ১৮শ চেম্বার আছে আদালতে। তারা চেম্বারে না গিয়ে এখানে বসে থাকে। সকালে তাদের ফোন করে স্যার বলে বলে চেম্বারে নিতে হয়। আমরা চেম্বারে যাই ৯টায়, তারা সাহেবের মতো ১০টা-১২টার দিকে আসে।’

এ বিষয়ে চট্টগ্রাম আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ বলেন, ‘আমাদের নথি, ব্যাংকের স্টেটমেন্ট, ডিপিএসের কাগজপত্র, সমিতির সদস্যদের হিসাবের বই সব আলমারি ভেঙে বের করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমিতিতে গতকাল কোনো বহিরাগত ঢোকেনি। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান– সবাই আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও গতকাল আমি উপস্থিত ছিলাম। কিন্তু আমি গতকালের কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। এখন আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেব।’

আরএমএন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরআদালতঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে