• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান না রাখার সুপারিশ করেছি : তোফায়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৫
অ+
অ-
উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান না রাখার সুপারিশ করেছি : তোফায়েল

উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদ না রাখার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তিনি।

ড. তোফায়েল আহমেদ বলেন, আমাদের সুপারিশ এ রকম হচ্ছে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান থাকছে না। প্রত্যেকটি উপজেলায় ওয়ার্ড হবে। একটি উপজেলায় ১০টি ইউনিয়ন থাকলে ৩০টি আসন হবে। ৩০ জন নির্বাচিত হয়ে একজন চেয়ারম্যান করবেন, ভাইস চেয়ারম্যান করবেন। সরাসরি এটা হবে না। জেলা পরিষদেরও কিন্তু ওয়ার্ড থাকবে আরও বেশি। তখন কিন্তু দাঁড়ানো ও নির্বাচিত হওয়ার সুযোগ বাড়বে। তবে আদিবাসীদের জন্য কতটুকু বাড়বে তা দেখার বিষয়। না বাড়লে তাদের স্থায়ী কমিটিতে নিতে হবে।

আরও পড়ুন

বিচারহীনতার সংস্কৃতির অবসান হওয়া দরকার: বদিউল আলম
আপিল বিভাগের বিচারপতির মর্যাদা পাবেন সংস্কার কমিশনের প্রধানরা

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা যদি সুপারিশ ঠিকমতো দিতে পারি, আর সরকার যদি সেটা গ্রহণ করে, তাহলে স্থানীয় সরকারে একটা বিপ্লবিক পরিবর্তন হতে পারে। উপজেলাতে কোনো ওয়ার্ড নেই। আমরা চিন্তা করছি এখানেও ওয়ার্ড হবে। এক মহিলা, দুইজন পুরুষের সাধারণ আসন থাকবে। স্থানীয় সরকারে নারীদের সরাসরি নির্বাচন করতে বাধা নাই। তারা পারে না বলেই সংরক্ষিত করা হয়। এখন কোনো ইউনিয়নের ১৩টি ওয়ার্ডেই যদি নারী প্রার্থী আসে কেউ বাধা দিতে পারবে না।

তিনি আরও বলেন, গত তিন নির্বাচনে যে ভয়াবহতা হয়েছে, সেটা কী সামনেও হবে। এজন্য রাজনৈতিক ক্ষমতায়ন হতে হবে আদিবাসীদের মধ্যে। ছাত্র-জনতার মুভমেন্ট হয়েছে, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার দরকার আছে। আমি আদিবাসী থাকব। কারো সঙ্গে সম্পৃক্ত থাকব না। এই চিন্তা থেকে বেরিয়ে আসব।

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি