• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মানবাধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার আগের চেয়ে বেশি আন্তরিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৯
অ+
অ-
মানবাধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার আগের চেয়ে বেশি আন্তরিক

মানবাধিকার ইস্যুতে আগের তুলনায় অনেক বেশি সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও আন্তরিক প্রচেষ্টার কথা নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেনের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতে এলে তিনি এ কথা জানান।

উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ গত আগস্টে আন্তর্জাতিক গুম প্রতিরোধ ও সুরক্ষা সনদে অনুস্বাক্ষর করেছে এবং সদ্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন

উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের আরও সহযোগিতা চায় বাংলাদেশ
ভোটার হতে গিয়ে ধরা পড়লো ‘নকল’ বাবাসহ রোহিঙ্গা নারী

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে। দুই দেশ তাদের মধ্যকার দীর্ঘ দিনের সম্পর্ক ধীরে ধীরে উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্য কেন্দ্রিক অংশীদারিত্বের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বাংলাদেশে টেলিনরের উল্লেখযোগ্য উপস্থিতির কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরো বাণিজ্যিক অংশীদারিত্বের আশা প্রকাশ করেন।

দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের সমর্থনকে স্বাগত জানান। তিনি বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া, শাসন ও অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে জোর দেন।

বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব বিবেচনা করে উপদেষ্টা কার্যকর ‘ওয়ান স্টপ সার্ভিস’সহ একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সরকারের চলমান প্রচেষ্টার আলোকে বাংলাদেশে আরও বেশি নরওয়েজিয়ান বিনিয়োগের আহ্বান জানান।

বিজ্ঞাপন

উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতিকে প্রাণবন্ত উল্লেখ করেন এবং আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি এবং ইলেক্ট্রনিক্সসহ সম্ভাব্য অন্যান্য খাতে বিনিয়োগের পরামর্শ দেন। 

এনআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারপররাষ্ট্র মন্ত্রণালয়মো তৌহিদ হোসেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের