• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
স্ত্রীকে সম্পদের নোটিশ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬
অ+
অ-
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত’
বেনজীর ও মতিউরের বিরুদ্ধে ৮৫ কোটি টাকার দুর্নীতির ৬ মামলা
আওয়ামী সরকারের প্রভাবশালীদের অর্থপাচার অনুসন্ধানে ১০ যৌথ টিম

মহিবুল হাসান চৌধুরীর ঘোষিত সম্পদ বিবরণীতে ৫ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮১০ টাকার স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদের হিসাব জমা দিয়েছেন। যার মধ্যে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে তার স্ত্রী ইমার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার টাকা সন্দেহজনক সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

আরএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মহিবুল হাসান চৌধুরী নওফেলদুদকমামলাদুর্নীতিদুর্নীতি অনিয়মের অভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম