• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিজয় দিবসে মোদির পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩০
অ+
অ-
বিজয় দিবসে মোদির পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত ফেসবুক পোস্টের বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, উনি (মোদি) তার মতো করে একটা জিনিস বলেছেন। আমরা আমাদের মতো করে বলব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। উনি (মোদি) তার মতো করে একটা জিনিস বলেছেন। আমরা আমাদের মতো করে বলব।

আরও পড়ুন

১৯৭১ সালে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, দাবি মোদির
মোদির দাবির তীব্র প্রতিবাদ জানালেন আসিফ নজরুল
বিজয় দিবস নিয়ে মোদির বক্তব্যের নিন্দা জামায়াতের

বিজ্ঞাপন

বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্টকে কেন্দ্র ক‌রে বাংলাদেশে ব্যাপক সমা‌লোচনা চলছে। সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মো‌দির পো‌স্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। এতে তিনি লিখেছেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

পোস্টটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে একাত্তরের বিজয়কে কেবল ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলা হয়েছে। যা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে। 

বিজ্ঞাপন

এনআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মো তৌহিদ হোসেনপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশনরেন্দ্র মোদিভারতবিজয় দিবস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন