• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দায়িত্ব নিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৪, ২২:১৪
অ+
অ-
দায়িত্ব নিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে ড. মো. আব্দুর রউফ যোগদান করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মহাপরিচালকের দায়িত্ব নেন তিনি।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সব শহীদ ও আহতদের স্মরণে শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে নতুন বাংলাদেশের সমৃদ্ধি এবং মৎস্য অধিদপ্তরের কার্যক্রমকে সবার সহযোগিতায় আরো গতিশীল করার জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন

লিড এজেন্সি নির্ধারণ-মোনাজ্জেম নির্বাচন ২৮ ডিসেম্বরের মধ্যে
পাঠ্যবই দ্রুত ছাপাতে মুদ্রণ মালিকদের তাগিদ শিক্ষা উপদেষ্টার

বিজ্ঞাপন

মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. আব্দুর রউফকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়।

ড. মো. আবদুর রউফ বিসিএস (মৎস্য) ক্যাডারের একজন সদস্য। তিনি ১৯৯৩ সালে ১১তম বিসিএসের মাধ্যমে থানা মৎস্য কর্মকর্তা হিসেবে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, উপপরিচালক (সামুদ্রিক), উপপরিচালক (চিংড়ি), উপপরিচালক (প্রশাসন), প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

বিজ্ঞাপন

এসএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিঃস্ব হচ্ছেন খামারি : কাদের হাতে ডিম-মুরগির বাজারের অদৃশ্য নিয়ন্ত্রণ?

নিঃস্ব হচ্ছেন খামারি : কাদের হাতে ডিম-মুরগির বাজারের অদৃশ্য নিয়ন্ত্রণ?

আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই : মৎস্য প্রতিমন্ত্রী

আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই : মৎস্য প্রতিমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই : প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই : প্রতিমন্ত্রী টুকু

কৃষি খাত শক্তিশালী হলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি : কৃষিমন্ত্রী

কৃষি খাত শক্তিশালী হলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি : কৃষিমন্ত্রী