• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
৫০ হাজার টাকা ভাতা দাবি

প্রজ্ঞাপন ছাড়া শাহবাগ মোড় ছাড়বেন না চিকিৎসকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৪, ১৬:১২
অ+
অ-
প্রজ্ঞাপন ছাড়া শাহবাগ মোড় ছাড়বেন না চিকিৎসকরা

ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি এবং রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত না নেওয়া হলে তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২২ ডিসেম্বর) বেলা ১টায় শাহবাগ মোড় অবরোধ করেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিকেল ৪টা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।

আন্দোলনরত চিকিৎসক আবু সাঈদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করে আসছি। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন করলে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। যেহেতু এখন একটা বিপ্লবী সরকার ক্ষমতায় আছে, আমরা আশা করব কোনো ধরনের সময়ক্ষেপণ না করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আজ প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না।

আরও পড়ুন

শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে নামছে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

বিজ্ঞাপন

ডা. সাবিনা নাহার জানান, বর্তমানে আমরা যে ভাতা পাই তা দিয়ে চলা খুব কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের পর্যায়ে যেসব ডাক্তাররা রয়েছে তারা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ভাতা পেয়ে থাকেন। আমরা কেবল ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব।

ঢাকা মেডিকেলের পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসক হাসান জামিল জানান, আমরা এর আগেও আন্দোলন করেছি, তখন আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। যে ভাতা পাই তাতে কোনোভাবেই চলা সম্ভব না। তাও আবার ছয় মাস অন্তর অন্তর আমাদের ভাতা দেওয়া হয়। এ ছাড়া বাইরে কোনো মেডিকেলে আমাদেরকে চেম্বার করতে দেওয়া হয় না। যার ফলে আমরা একেবারে মানবেতর জীবনযাপন করছি।

তিনি আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে সরকারি ডাক্তাররা যেভাবে সেবা দেয় আমরাও সেরকম সেবা দিয়ে থাকি কিন্তু আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তাই আমরা চাচ্ছি আমাদের ভাতা অন্তত ৫০ হাজার টাকা করা হোক।

বিজ্ঞাপন

টিআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অবরোধঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার