• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল

আমরা চাই পুলিশবান্ধব জনগণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৪, ২১:৪৭
অ+
অ-
আমরা চাই পুলিশবান্ধব জনগণ

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে। নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্বটুকু পালন করতে হবে। আপনারা চান জনবান্ধব পুলিশ, আমরা চাই পুলিশবান্ধব জনগণ।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও ক্যান্টনমেন্ট থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ পাবেন না, কিন্তু এই অপরাধটাকে কীভাবে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় সেই দায়িত্ব পুলিশের পাশাপাশি আমাদের সবার।

আরও পড়ুন

যেমন হচ্ছে পুলিশের বদলে যাওয়া ‘মনোগ্রাম’
সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশ সম্পর্কে যে ভয় রয়েছে সেটা ঊর্ধ্বে রেখে আপনাদের পুলিশি সেবাটা নিতে হবে। ৫ আগস্টের পরে ঢাকার অধিকাংশ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এখন যারা এসেছেন তারা নতুন। কিন্তু যারা অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজি ওই মানুষগুলো কিন্তু রয়ে গেছে। তাদের সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলে আমরা সবাই নিরাপদ হব।

তিনি আরও বলেন, পুলিশ শুধু আপনাকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়, আইনগতভাবেও বাধ্য। সমাজের যারা ভালো লোক তাদের আমরা রক্ষা করব কিন্তু খারাপদের জন্য আমরা কঠোর হব। ঢাকা মহানগরীকে নিরাপত্তা বলয়ে রাখতে চাই। আপনারা শুধু তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশঢাকা সিটিডিএমপি নিউজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক