• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চেষ্টা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি পায়নি আরামকো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৫, ১৪:৩১
অ+
অ-
চেষ্টা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি পায়নি আরামকো

বিগত সরকারের সময়ে পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে বিনিয়োগের জন্য জোরালো প্রচেষ্টা করেছে। তবে বিগত সরকার আরামকোকে স্বাগত জানায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদির বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ইসা আল দুহাইলান।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি : প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভায় এই অভিযোগ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব‍্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি-আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি। সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন। সৌদিতে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি যেমন অ্যাপল, আইবিএম’র মতো ৪৫০টি কোম্পানি কাজ করছে। সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী। সৌদি কোম্পানিকে এখানে আমরা আমন্ত্রণ জানাব।

আরও পড়ুন

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টি নেতাদের মতবিনিময়
প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকরা শাস্তি পাবেন
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

ঈসা দুহাইলান বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক। একে অপরের ইস্যু নিয়ে কেউ কখনও কথা বলেনি। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটনসহ নানাবিধ সহযোগিতার খাত রয়েছে। তবে দুই দেশের বিনিয়োগ নিয়ে আমি সন্তুষ্ট নই। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের ৩০ লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরও বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে পারি। শুধু হজ, কর্মী নিয়োগ, অনুদান নয় এর বাইরেও বাণিজ্যসহ নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাই।

এনআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশসৌদি আরবরাষ্ট্রদূতঅন্তর্বর্তীকালীন সরকারঅর্থনীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন