• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডিক্যাবের চা-চক্রে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫
অ+
অ-
ডিক্যাবের চা-চক্রে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির অবারিত সুযোগ দেখছেন জ্যৈষ্ঠ স‌চিব পদমর্যাদার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া মুশফিকুল ফজল আনসারী।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক চা চক্রে অংশ নিয়ে এ কথা বলেন তি‌নি।

মুশফিকুল ফজল আনসারী বলেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে, যেটি আরও বহুগুণ বাড়ানো সম্ভব। শুধু সরাসরি পণ্যবাহী কার্গাে সেবা চালু হলে এখনই ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব।

আরও পড়ুন

‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
থমকে আছে ভবন নির্মাণ, আশা জাগাচ্ছে ড্যাপের সংশোধন
ওমরাহ করতেও লাগবে মেনিনজাইটিস টিকা

বিজ্ঞাপন

তি‌নি বলেন, আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গাে সেবা চালু করা। যেটি এখন ভারত হয়ে সম্পাদিত হচ্ছে। মেক্সিকোতেও দেশকে উপস্থাপন করার অনেক কিছু করার আছে। কাজের বিশাল পরিধি আছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‌‌‘ত্রি জিরো’ তত্ত্বের বিশাল ক্যাম্পেইন আছে। ওনার সোশ্যাল বিজনেস সেখানে আছে।

ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পারাটা গর্বের উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। আমার ওপর যে আস্থা উনি রেখেছেন সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে চেষ্টা করব।

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী