• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এবার মাদকরোধক ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৮
অ+
অ-
এবার মাদকরোধক ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া ঢাকা (দক্ষিণ) কার্যালয়ের ভবনে লাগানো মাদকরোধক ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’ লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে অধিদপ্তরে তোলপাড় শুরু হয়েছে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি, পুলিশ থানায় বাদী হয়ে শাান্তিশৃঙ্খলা রক্ষায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বিজ্ঞাপন

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরে দিকে একটি ডিসপ্লে আছে। যেখানে মাদককে না বলুন কিংবা মাদকবিরোধী নানা স্লোগান ২৪ ঘণ্টা দেখানো হয়।  সেই ডিসপ্লেতে রোববার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে এমন লেখা দেখতে পায় স্থানীয়রা। পরে তারা জড়ো হয়ে কার্যালয়ের প্রধান ফটকে ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলে আসেন গেন্ডারিয়া থানার এসআই মো. আব্দুর কাদির। পরে তারা স্থানীয় মানুষজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

ফেনী বড় মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
দোকানের সাইনবোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা), অ্যাডিশনাল ডিআইজি তানভীর মমতাজ  জানান, বিষয়টি আমরাও জানতাম না। আজ সোমবার বিকেলে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম বলেন, ডিসপ্লে সঙ্গে সঙ্গে বন্ধ করায় আমার কাছে ফুটেজ নেই। তবে নতুন যে পেন ড্রাইভ লাগানো আছে, সেখানে লেখা থাকলে থাকতেও পারে। এ ঘটনায় অতিরিক্ত পরিচালক লিখিতভাবে প্রধান কার্যালয়কে জানিয়েছেন। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। অধিদপ্তরের কর্মকর্তারাও একটি জিডি করতে এসেছেন।

বিজ্ঞাপন

এর আগে কমলাপুর স্টেশন, খুলনা রেল স্টেশনসহ কয়েকটি জেলায় সরকারি অফিস কিংবা অধিদপ্তরের ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান ভেসে ওঠার অভিযোগ রয়েছে।

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রলীগঢাকা সিটিরাজনীতিবিদমাদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’