• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৫, ১৮:২২
অ+
অ-
জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : ডা. শাহাদাত

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় চসিক কার্যালয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের বিষয়ে ‘পাওয়ার চায়না হারবার লিমিটেডের’ প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র এ মন্তব্য করেন।

সভায় প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন— কান্ট্রি ম্যানেজার রেন হাও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার হান কুন।

মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সিডিএর উদ্যোগে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেখানে ৫৭টি খাল থেকে কাজের জন্য ৩৬টি খাল চিহ্নিত করা হয়েছে। তবে এখনও ২১টি খাল অবহেলিত রয়ে গেছে।  এই ২১টি খালকেও উদ্ধার করতে হবে। জলাবদ্ধতার সমস্যায় কোনো একক সংস্থা সমাধান করতে পারবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ওয়াসা এবং অন্যান্য সেবা সংস্থাগুলোর সমন্বয় সাধনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি
সনদ ছাড়া নিয়োগ, বাতি পরিদর্শক থেকে হয়ে গেলেন প্রকৌশলীও
প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ-শিশুপার্ক করতে চাই : ডা. শাহাদাত

তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সমস্যা বহুদিনের। এটি সমাধানে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রযুক্তিগত ও কাঠামোগত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার চায়না হারবার লিমিটেডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ এই সমস্যা সমাধানে নতুন দিকনির্দেশনা দিতে পারে। 

সভায় মেয়র নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিল ও কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন-চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীসহ কর্মকর্তারা।

আরএমএন /এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার