• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দূষণ রোধে অভিযান : জরিমানা ২৪ লক্ষাধিক টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭
অ+
অ-
দূষণ রোধে অভিযান : জরিমানা ২৪ লক্ষাধিক টাকা

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর দেশজুড়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে। অভিযানে রংপুর, নীলফামারী, ময়মনসিংহ, মানিকগঞ্জ এবং কুড়িগ্রাম জেলায় ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১৩টি মামলার মাধ্যমে ২২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ২টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং ৭টি ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী মুগদা, ধানমন্ডি, শাহআলী (ঢাকা) এবং রংপুরে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৮টি মামলায় ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়িতে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি যানবাহনের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা
বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীর কারাদণ্ড
ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করায় জরিমানা

বিজ্ঞাপন

ফরিদপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৮২ কেজি পলিথিন জব্দ করা হয়। দুই প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের বায়ুদূষণ রোধে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

এসএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাপ্রকৃতি ও পরিবেশজলবায়ু মন্ত্রণালয়ভ্রাম্যমাণ আদালতঅভিযানবাংলাদেশঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা