• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কর্মঘণ্টা নির্ধারণের দাবি স্কুলের দপ্তরিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
অ+
অ-
কর্মঘণ্টা নির্ধারণের দাবি স্কুলের দপ্তরিদের

সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে আসায় চাকরি স্থায়ী এবং কর্মঘণ্টা নির্ধারণ করার দাবি জানিয়েছে স্কুলের দপ্তরি কাম প্রহরীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিজয়নগর শ্রম ভবনে শ্রম কমিশনের সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানান।

তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত প্রায় ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী তাদের চাকরি স্থায়ীকরণ এবং কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে আসলেও স্থায়ীকরণ না হওয়ায় আমরা ক্ষুব্ধ।

আরও পড়ুন

গৃহ শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনতে ১১ দফা সুপারিশ
হকারদের ব্যবসা পরিচালনায় নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি
শ্রম সংস্কার কমিশনের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, প্রাথমিক দপ্তরিরা সরকারি নির্দেশনা অনুযায়ী নিযুক্ত হলেও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত হওয়ায় স্থায়ী কর্মচারীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমরা ইনক্রিমেন্ট, পাহাড়ি ভাতা প্রাপ্তির মতো সুযোগ থেকেও বঞ্চিত। এই সমস্যা সমাধানে আমরা শ্রম সংস্কার কমিশনের সঙ্গে বসেছি।

সভায় শ্রম কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ তাদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন দায়িত্ব, ভাতা, ওভারটাইম নিয়ে সুনির্দিষ্ট দাবি লিখিত আকারে পেশ করুন। আমরা এ বিষয়ে সুপারিশ করবো।

একইদিনে বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- শ্রম কমিশনের রাজেকুজ্জামান রতন, সাকিল আখতার চৌধুরী, আনোয়ার হোসাইন, আরিফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম আইন সংস্কারে সুপারিশসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তারা এ সময় বেশ কিছু দাবি তুলে ধরেন- যার মধ্যে আছে গণঅভ্যুত্থান ও শ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবি, শ্রম আইন সংস্কার ও বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা দূর করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়নে তদারকি ব্যবস্থা জোরদার করা।

এএসএস/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক শিক্ষাশিক্ষা

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

আইএলওর গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কাম্য : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

আইএলওর গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কাম্য : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

Google News
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

‘মানসম্মত ডে-কেয়ার না হলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমবে’

‘মানসম্মত ডে-কেয়ার না হলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমবে’