• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৬
অ+
অ-
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না

মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে হোঁচট খাবে না বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

চীন সফর নিয়ে বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন তথা আগামী ২০ জানুয়ারি বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ হচ্ছে কিনা-জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে।

জবাবে তৌহিদ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা এ রকম বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না। নতুন সরকার এলে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব। স্পেকুলেশন করার কিছু নাই। আমি কবে গেলাম চীনে সেটা কোনো বিষয় না। আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে হোঁচট খাবে না। আমরা মনে করি, এটা স্মুথলি চলবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
‘কাল্পনিক অপপ্রয়োগ’ থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : আপিল বিভাগ
‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে’

সম্পর্ক একটা বহমান ধারা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটাতে পারস্পরিক চাওয়া-পাওয়ার হিসেব সব সময় একটু-আধটু পরিবর্তন হয়। এ রকম যখন হবে তখন আমরা সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারব বলে আমি মনে করি।

ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে অসন্তুষ্ট করতে চান না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র, তিনটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরত্বপূর্ণ। আমরা অবশ্যই একটা ভারসাম্য সম্পর্ক রক্ষা করব। আমরা কাউকে অসন্তুষ্ট করতে চাই না। কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। সফরে শেষে আগামী ২৪ জানুয়ারি দেশে ফিরবেন তিনি।

এনআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মো তৌহিদ হোসেনচীনআমেরিকাপররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে

ডোনাল্ড ট্রাম্পের হুমকিইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে দূত পাঠালো চীন

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে দূত পাঠালো চীন