• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪১
অ+
অ-
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

গতকালএনসিটিবি ভবনের সামনে বিক্ষোভে হামলা ও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বামপন্থী শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা থেকে মিছিল বের করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মিলন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

এ সময় তারা- ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডেমোক্রাসি’; ‘ক্যাম্পাসে হামলা/পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’; নৃগোষ্ঠীর উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই’; আমার ভাই/ বোন আহত কেন? প্রশাসন জবাব চাই’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’’; তুমি কে আমি কে? বাংলাদেশি বাংলাদেশি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

ঢাবিতে জুলাই অভ্যুত্থান নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী
ঢাবির সাংবাদিকতা বিভাগের ৩ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বিক্ষোভ

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের ঢাবি সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গতকাল এনসিটিবি ভবনের সামনে গণতন্ত্রকামী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার প্রতিবাদে আজকে যখন শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছিলো তখন তাদের ওপর হামলা করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ দিয়ে আমার ভাই-বোনদের রক্তাক্ত করা হলো। আমরা জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন পুলিশ দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা হলো? আমরা প্রশাসনের কাছে জবাব চাই এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীরা খুন, গুম, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল এসব ভুলে গিয়ে কোনো ক্রেডিট না নিয়ে একটি সুন্দর সাবলীল বাংলাদেশ গড়তে চেয়েছিলো। কিন্তু গতকাল একদল গণতন্ত্রকামী শিক্ষার্থীদের ওপর আরেক দল যখন সন্ত্রাসী কায়দায় হামলা করলো তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো। অন্যদিকে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকালের হামলার প্রতিবাদে মিছিল বের করলো ঠিক তখনই পুলিশ তাদের লাঠিচার্জ করলো, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, জলকামান নিক্ষেপ করলো।

তিনি বলেন, এই পুলিশ প্রশাসন কি সেই ফ্যাসিবাদের দোসর যারা শেখ হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়? সেটা অবশ্যই আমাদের খতিয়ে দেখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনতিবিলম্বে ঢাবিসহ এনসিটিবি ভবনের সামনে হামলায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানায়। তাছাড়া আমরা ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ঢাবির প্রশাসনকে এসব ব্যর্থতার দায় স্বীকারের দাবি জানাই।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাওন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়হামলাছাত্রদলছাত্র আন্দোলনঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ