• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশ-চীন সম্পর্কে চিড় ধরবে না : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৫, ১৮:০১
অ+
অ-
বাংলাদেশ-চীন সম্পর্কে চিড় ধরবে না : রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্কে কোনো চিড় ধরবে না, বরং এ সম্পর্ক আরও গভীর হবে।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মূলত পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নি‌য়ে আলোচনা করেন তারা। তিন দিনের সফরে সোমবার (২০ জানুয়ারি) বেইজিং সফরে যাচ্ছেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ‌টি উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।

আরও পড়ুন

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ প‌রিশোধ জটিলতা দ্রুতই কেটে যাবে
সীমান্ত সমস্যা একদিনে সমাধান করতে পারবো না : পররাষ্ট্র উপদেষ্টা
চীনা ঋণ পরিশোধের সময় ৩০ বছরে নিতে চায় সরকার

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর গুরুত্বপূর্ণ। চীন সবসময় বাংলাদেশে বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হবে।

তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ও‌য়েন বলেন, বাংলাদেশ পক্ষ থেকে থেকে যেসব চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হবে বলে আমি মনে করি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সহযো‌গিতার বিষ‌য়ে তিনি বলেন, বাংলাদেশ চাইলে চিকিৎসা সরঞ্জাম দিতে রাজি চীন। বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায় চীন।

বিজ্ঞাপন

এনআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চীনবাংলাদেশমো তৌহিদ হোসেনপররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন