• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত নিয়ে প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬
অ+
অ-
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত নিয়ে প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উদ্ভূত পরিস্থিতির বিষ‌য়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চে‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়া‌রি) এক বার্তায় এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি। বাংলাদেশ বিশ্বাস করে যে, সীমান্তে শান্তি বজায় রাখতে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

আরও পড়ুন

‘দেশের এক ইঞ্চি মাটিও ছাড়ব নাখো’
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক, কৃষি কাজে ব্যস্ত কৃষকেরা

বিজ্ঞাপন

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা দেখা দেয়। গত শনিবার উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরনগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। ওইদিন বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তখন ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ উঠেছে।

এনআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন