• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
কৃত্রিম সংকটে প্লেনের টিকিট আকাশচুম্বী

এজেন্সিগুলোকে অতিরিক্ত দামে টিকেট কিনতে না করল আটাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৫, ২০:৩৮
অ+
অ-
এজেন্সিগুলোকে অতিরিক্ত দামে টিকেট কিনতে না করল আটাব

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে হঠাৎ প্লেনের টিকেটের দাম বেড়ে গেছে। আটাবের সদস্যদেরকে এয়ারলাইন্স বা অন্য কোনো পক্ষ থেকে অতিরিক্ত ও অস্বাভাবিক দামে প্লেনের টিকেট না কেনার নির্দেশনা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

বিজ্ঞাপন

সোমবার আটাব সদস্যদের পাঠানো চিঠিতে সংগঠনের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এ কথা জানান।

তিনি জানান, সম্প্রতি এয়ার টিকিটের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের কারণে মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আটাব কর্তৃক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থা ও পর্যবেক্ষক দপ্তরের সঙ্গে একাধিক আলোচনা সভা ও বৈঠক করেছে এবং সমস্যার সমাধনকল্পে আটাব ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

ভুয়া টিকিটের প্রতারক চক্র নিয়ে আটাবের সতর্কতা
বিমানের কাছে ড্যাশ-৮ এয়ারক্রাফট বিক্রি করতে চায় কানাডা

বিজ্ঞাপন

চিঠিতে তিনি আরও জানান, এয়ার টিকিটের আসন সংকট ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আটাব গত ১৩ জানুয়ারি
এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করে। সেই পরিপ্রেক্ষিতে জাজিরা এয়ারলাইন্স আগামী ৫ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে অতিরিক্ত ৭টি ফ্লাইট পরিচালনা করবে মর্মে আটাবকে অবহিত করেছে। 

একই সঙ্গে অতিরিক্ত মূল্যে টিকিট ক্রয় না করার জন্য অনুরোধ জানান মহাসচিব।

এআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমানঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি