• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ৪ যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪২
অ+
অ-
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ৪ যুবককে গণপিটুনি

চট্টগ্রামের ফটিকছড়িতে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে আটক করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে একজন মেয়েকে একটি সাদা প্রাইভেটকারে থাকা তিনজন ছেলে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি জানতে পারে। জানার পর ছাত্রীকে তুলে নেওয়া গাড়িকে লক্ষ্য করে কিছু মোটরসাইকেল তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে শান্তিরহাট বাজার আসার পর গাড়িটি যানজটে আটকে যায়। এ সময় ভেতরে থাকা মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে গাড়িতে থাকা ছেলেদের গণধোলাই দিয়ে পরে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন

৩৯ ঘণ্টায়ও উদ্ধার হননি অপহৃত ব্যবসায়ী, বাউফলে বিক্ষোভ
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্রী উদ্ধার

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মেয়েটিকে ওই ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছিল প্রস্তাব প্রত্যাখ্যান করাতে সে তুলে নিয়ে গিয়ে মেয়েটিকে বিয়ে করার চেষ্টা করে। তুলে নিয়ে যাওয়ার সময় গাড়িটিতে নতুন কাপড় এবং সিঁদুর পাওয়া যায়।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর শামসুদ্দিন জানান, স্থানীয়রা মাইক্রোবাসসহ ৪ ছেলেকে ধরে খবর দিলে পুলিশে গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছেলেটি মেয়েটিকে প্রেমের সম্পর্ক দিয়েছে পরে মেয়েটি তা প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বিস্তারিত সঠিক ভাবে পরবর্তীতে বলা যাবে।

আরএমএন/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপহরণচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর