• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

অবৈধ সম্পদ অর্জনে সাবেক প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫, ১৬:৩১
অ+
অ-
অবৈধ সম্পদ অর্জনে সাবেক প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহ ভাজন লেনদেনের অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদের নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  আসামি শরীফ ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে ৪২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৮১৬ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশন কার্যালয়ের
সাবেক প্রতিমন্ত্রী ওয়াদুদসহ ৮ জনের বিরুদ্ধে দুই মামলা
সাবেক এমপি শম্ভু পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বিজ্ঞাপন

এছাড়া শরীফ আহমেদের স্ত্রী শেফালি বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম,  শ্যালক মো. শাহ আলম ও মোহাম্মদ শামীমের নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তাদের  নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।

আরএম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকমামলাআদালতঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি