• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দ্বিতীয় পর্বের ইজতেমায় চলবে ১২ বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫, ১৮:২৭
অ+
অ-
দ্বিতীয় পর্বের ইজতেমায় চলবে ১২ বিশেষ ট্রেন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে (৩-৫ ফেব্রুয়ারি) ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১২টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর-টঙ্গী স্পেশাল-১ ট্রেন আগামী ৪ ফেব্রুয়ারি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। এবং টঙ্গী-জামালপুর স্পেশাল-২ ট্রেন ৫ ফেব্রুয়ারি টঙ্গী থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে জামালপুর পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে।

আরও পড়ুন

প্রথম পর্বের ইজতেমায় চলবে ১১টি বিশেষ ট্রেন
৫ আন্তঃনগর ছাড়া টঙ্গী স্টেশনে দাঁড়াবে সব ট্রেন
ইজতেমায় থাকবে ড্রোন, প্রতি খিত্তায় ২ জন ফায়ারফাইটার

বিজ্ঞাপন

এছাড়া ৫ ফেব্রুয়ারি পরিচালনা করা হবে ১০টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।

অন্যদিকে টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে বেলা ১১টা ১৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৫ টঙ্গী স্টেশন ছাড়বে বেলা ১১টা ৭ মিনিটে এবং ঢাকা-টাঙ্গাইল স্পেশাল টঙ্গী স্টেশন ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে।

এমএইচএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রেলপথ মন্ত্রণালয়ট্রেন চলাচলবিশ্ব ইজতেমা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ