• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪
অ+
অ-
চট্টগ্রামে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৬০) ও বিবি রহিমা (৫৪)।

আরও পড়ুন

আইনজীবী সাইফুল হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় গ্রেপ্তার
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহত দুজনই মাইক্রোবাসের যাত্রী। মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সীতাকুণ্ড উপজেলা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আবছার বলেন, নিহত দুজনেই একই পরিবারের। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও কয়েকজন আহত হন। হতাহতরা পরিবারের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন। মাইক্রোবাসটি পেছন থেকে চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে আনোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যায়। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এমআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী