• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
জনপ্রশাসন সংস্কার কমিশন

আমরা যে সুপারিশ করছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৭
অ+
অ-
আমরা যে সুপারিশ করছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব

জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। সুপারিশগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব বলেও মনে করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, কাল (বুধবার) দুপুর সাড়ে ১২টায় আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তার কাছে প্রতিবেদন হস্তান্তর করব। একইসঙ্গে কালকে আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে।

আরও পড়ুন

প্রতিবেদন প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের, জমা ৫ ফেব্রুয়ারি
চার প্রদেশ ‘বিলাসিতা’, বাড়বে রাজনৈতিক জটিলতা কোন্দল ব্যয়

বিজ্ঞাপন

প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে বলেও জানান তিনি।

মুয়ীদ চৌধুরী বলেন, আমরা যে সুপারিশ করছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব। অসম্ভব কিছু হলে তো সেগুলো সুপারিশ করতাম না। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না সেটা তো এখন সরকার বুঝবে।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেওয়া হবে, সবাই জানবেন। জমা দেওয়ার পরে সবাই জানুক এতে ভুল বোঝাবুঝির অসুবিধা থাকে না।

বিজ্ঞাপন

এসএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়অন্তর্বর্তীকালীন সরকারমুহাম্মদ ইউনূসবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি