• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এবার ধানমন্ডি ৩২ নম্বরে গেল সিআইডির ক্রাইম সিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬
অ+
অ-
এবার ধানমন্ডি ৩২ নম্বরে গেল সিআইডির ক্রাইম সিন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছেন তা জানা যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫-৬ জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।

আরও পড়ুন

৩২ নম্বরের ভবনের পানি নিষ্কাশন শেষ, চলে গেছে ফায়ার সার্ভিস
ধানমন্ডি ৩২ নম্বরের সেই ভবনে বেজমেন্টের পানি সরানো হচ্ছে
৩২ নম্বরের বাড়ি নিয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক লাইভ

বিজ্ঞাপন

dhakapost

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ ঢাকা পোস্টকে বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।

ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়িতেই কি হাড়গোড় পাওয়া গেছে- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট কোথায় থেকে পাওয়া গেছে তা বলতে পারছি না। তবে এটুকু জেনেছি যে এগুলো ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া গেছে।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে– এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছুই পায়নি তারা।

বিজ্ঞাপন

এসব নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবরসিআইডিপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক