• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রকল্পের নাম বদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১
অ+
অ-
‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রকল্পের নাম বদল

‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রকল্পের নাম পরিবর্তন করেছে পরিকল্পনা কমিশন। নতুন করে প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট’ প্রকল্প।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্টরা জানান, ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ১০টি গ্রামকে মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করছে সমবায় অধিদপ্তর। ‘শহরের সব সুবিধাসহ’ গ্রামগুলোতে থাকবে উন্নত জীবনযাপনের সুযোগ। বঙ্গবন্ধু গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা প্রকল্প নেওয়া হয়। এখন প্রকল্প থেকে বঙ্গবন্ধুর নাম বদলে দেওয়া হচ্ছে। ১০টি গ্রামে বঙ্গবন্ধুর বহুমুখী সমবায় ভাবনার আলোকে পাইলট প্রকল্প হিসেবে মডেল গ্রাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এটা বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন

শহরের সুবিধা নিয়ে সারাদেশে ১০ মডেল গ্রাম
বঙ্গবন্ধুর শৈশবের স্মৃতিময় খেলার মাঠ

বিজ্ঞাপন

যেসব জেলায় মডেল গ্রাম

প্রকল্পটি দেশের আটটি বিভাগের নির্বাচিত জেলাগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরিয়তপুর ও টাঙ্গাইল জেলা রয়েছে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, চট্টগ্রামের কুমিল্লা, সিলেটের সুনামগঞ্জ, খুলনার যশোর, রাজশাহী, রংপুর এবং বরিশাল জেলায় নির্বাচিত গ্রামে এ প্রকল্পটি পাইলট হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে এখনও ৬০ ভাগ লোক গ্রামে কৃষির ওপর নির্ভরশীল। সে বিবেচনায় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে পল্লী উন্নয়নের ওপর ভরসা করতে হয়। প্রকল্পের মোট ব্যয় ৫০ কোটি টাকা।

বিজ্ঞাপন

প্রকল্পের কার্যক্রম

প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের ১০টি গ্রাম সমবায় সংগঠিত করা, কৃষি উৎপাদনের যান্ত্রিক ও উত্তম পদ্ধতি প্রচলন করা, ১০টি গ্রামে দুটি এক একর পুকুরে মৎস্য চাষ ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দুটি গরু পালন মডেলের মাধ্যমে আধুনিক ও উত্তম পদ্ধতির প্রচলন, গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্জাগরণ ও গ্রামীণ দারিদ্র্য কমানোসহ ইত্যাদি কাজ করা।

এসআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পরিকল্পনা মন্ত্রণালয়ঢাকা সিটিউন্নয়ন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’