• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

অপারেশন ডেভিল হান্ট : চট্টগ্রামে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯
অ+
অ-
অপারেশন ডেভিল হান্ট : চট্টগ্রামে ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান পরিচালনা করে জোবায়রুল হক জিয়ান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

জোবাইরুল হক জিয়ান ওই এলাকার মৃত আব্দুল আজিজ ওরফে আবদুল্লাহর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা জোবাইরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩২৮ কোটি টাকার ঋণ ফাঁকি দিতে শতকোটির চুরির মামলা?
দিনদুপুরে কোর্ট বিল্ডিং এলাকা থেকে ঠিকাদারকে অপহরণ
চট্টগ্রামে ৩০ নাশকতাকারী গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও মেয়ে সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবশালীদের সঙ্গে প্রেমালাপ এবং পরবর্তীতে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল আর প্রতারণা করে টাকা আদায়ের কারণে আলোচিত ছিলেন তিনি। ২০২০ সালে ২৯ মে মাসে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তিনি। ওইসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিল্প প্রতিষ্ঠানের মালিকের পরিবারের এক মেয়ের ছবি ব্যবহার করে একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রেমালাপ করে আসছিলেন তিনি। 

গ্রেপ্তারের পর নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরছাত্রলীগঅপারেশন ডেভিল হান্টগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী