• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কামরাঙ্গীরচরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬
অ+
অ-
কামরাঙ্গীরচরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসার ৬ তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে মো. আরমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিশু আরমান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নং ওয়ার্ডের মো. ওমর ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতো। 

আরও পড়ুন

ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট
ছুটির দিনেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
মেট্রোরেলে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড

বিজ্ঞাপন

শিশু আরমানের দাদি মনোয়ারা বেগম জানান বলেন, গতকাল বিকেল চারটার দিকে আমার নাতি আমাদের ভাড়া বাসার ছয়তলার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। পরে অসাবধানতাবশত ৬ তলার রেলিং এর ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে আমার নাতি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন। তিনি বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি শিশু আরমান ছয় তলায় ঘুড়ি ওড়াতে গিয়ে রেলিং এর ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে মারা যায়।

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরমরদেহ উদ্ধারডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর