• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
অ+
অ-
ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট

শবে বরাতের ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত রাজধানীর সড়কগুলো আজ অনেকটাই ফাঁকা। যেখানে সিগন্যাল পার হতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা মেলেনি। সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত অল্প কিছু গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলতে দেখা গেছে। 

বিজ্ঞাপন

এদিকে গণপরিবহনের কম থাকার কারণে ঢাকার বিভিন্ন রাস্তায় দেখা গেছে রিকশার দাপট। সব সড়কেই চলাচল করতে দেখা গেছে রিকশা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

আরও পড়ুন

যানজটে স্থবির পুরান ঢাকা
ছুটির দিনেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
মেট্রোরেলে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ব্যস্ত রাজধানীর রাজপথ থেকে অলিগলি সবই প্রায় ফাঁকা। রাস্তায় মাঝে মধ্যে কয়েকটি বাস দেখা গেলেও ফাঁকা ঢাকায় গণপরিবহনের সংকট রয়েছে। তবে রাস্তায় সিএনজি অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারের আধিপত্য দেখা গেলও এসব যানবাহনের সংখ্যা খুবই কম। আগে যে রাস্তায় দিয়ে গন্তব্যে যেতে লাগত ১-২ ঘণ্টা তা যাওয়া যাচ্ছে মাত্র ১৫ মিনিটে।

এদিকে সরকারি ছুটিকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় একেকজন একেকভাবে আনন্দ করছেন। কেউ কেউ ফাঁকা ঢাকায় ব্যক্তিগত বাহন নিয়ে ঘুরছেন। আবার কেউ কেউ রিকশা কিংবা সিএনজি অথবা বাসে করে ঘুরে বেড়াচ্ছেন। তবে স্বল্প দূরত্বের রাস্তায় রিকশা করে ঘুরতে পছন্দ করছেন অনেকে।

রাজধানীর মহাখালী থেকে রিকশায় চড়ে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিল ঘুরতে আসেন রাকিব হোসেন ও রুপা আক্তার। এই দম্পতির মহাখালী থেকে মগবাজার আসতে যদিও গুণতে হয়েছে ২০০ টাকা। তারপরও তারা খুশি, ফাঁকা ঢাকায় এভাবে রিকশা করে ঘুরতে পেরে।

বিজ্ঞাপন

রাকিব হোসেন বলেন, প্রতিদিনের ব্যস্ততম শিডিউলের মধ্যে পরিবার নিয়ে বের হওয়ার সুযোগ খুব বেশি হয় না। তাই যে কোনো সরকারি ছুটির দিন পেলেই আমরা বাইরে ঘুরতে বের হই এবং সারাদিন নিজেদের মতো সময় কাটাই। বিশেষ করে শবে বরাতের আজকের দিনটা একটু স্পেশাল মনে হয়।

তিনি জানান, ফাঁকা রাস্তায় এভাবে রিকশা চড়ে তাদের বেশ ভালোই লেগেছে। তবে ভাড়া একটু বেশি নিচ্ছেন রিকশা চালকরা। আরেকটু কম হলে ভাড়াটা ঠিক ছিল।

কথা হয় রামপুরা এলাকায় বসবাসরত আব্দুর রাজ্জাকের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি দীর্ঘদিন এই এলাকায় ব্যবসা করি। আজকে দোকান খুলিনি, ছুটির দিনে আজ এমনিতেই ঘুরতে বেরিয়েছি। দোকানের কর্মচারীরাও আজ ছুটিতে, তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে।

ফাঁকা ঢাকায় গাড়ি চালানো নিয়ে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের চালক মো. ইমরান বলেন, আসলে ঢাকা যে কত ছোট, ছুটির দিন এলে বুঝা যায়। সদরঘাট থেকে উত্তরা খুব কম সময়ে ট্রিপ নিয়ে চলে যাচ্ছি। কিন্তু ছুটির দিন ছাড়া দেখা যাবে এ রাস্তা যেতে ২-৩ ঘণ্টা লাগছে।

টিআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিশবে বরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’