• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

অন্যের জমিতে যুবদল নেতার নামে সাইনবোর্ড, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১২
অ+
অ-
অন্যের জমিতে যুবদল নেতার নামে সাইনবোর্ড, থানায় জিডি

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর লতিফপুর এলাকায় অন্যের জমিতে এক যুবদল নেতার সাইনবোর্ড টানানো হয়। অথচ ওই যুবদল নেতা বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন। নগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ আকবর এই ঘটনায় আইনগত সহায়তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আকবর শাহ থানায় জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, লতিফপুর বি.এস ৯১৫ দাগ জায়গায় আমার নাম ও দলীয় পদ লিখে একটি সাইনবোর্ড স্থাপন হয়। পরে জানতে পারি মাহাবুবুল আলম, সাইফুল ইসলাম, মো. নাছির আহম্মদ ও রনি সাইনবোর্ড লাগিয়ে আবার নিজেরা খুলে নিয়ে যান। অথচ ওই সম্পত্তি তাদের নয়।

ব্যক্তিগত ও দলের ইমেজ ক্ষুণ্ন করতে একটি মহল কাজ করছে উল্লেখ করে জিডিতে আরও উল্লেখ করেন, আমার নামে বিভিন্ন কুৎসা, অপপ্রচার করে বিভিন্ন পত্রিকায় দিয়ে আমার ব্যক্তিগত ও দলের ইমেজ নষ্ট করার জন্য একটি মহল চেষ্টা করেছে। সাইনবোর্ডটি আমি লাগাইনি এবং আমি অবগত নই। এই ঘটনা সংক্রান্তে আমি আইনগত সহায়তা চাই।

বিজ্ঞাপন

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘সাইনবোর্ড লাগানোর বিষয়ে একজন জিডি করেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরএমএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুবদলচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি