• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল যাচ্ছে ঢাকায় 

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬
অ+
অ-
চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল যাচ্ছে ঢাকায় 

চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল ঢাকা অঞ্চলে সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দুই কোটি লিটার ডিজেল পাম্প করা হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রান্ত থেকে।

বিজ্ঞাপন

আগামীকাল মঙ্গলবার এই ডিজেল পৌঁছাবে গোদনাইল। এরপর যাবে ফতুল্লা ডিপোতে। এ কার্যক্রমকে ‘লাইন প্যাকিং’ বলছে সংশ্লিষ্টরা।

প্রকল্পটির পরিচালক মো. আমিনুল হক বলেন, গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রান্ত থেকে ডিজেল পাম্প করা শুরু হয়েছে। ইতোমধ্যেই ডিজেল কুমিল্লা ক্রস করেছে। পুরো লাইন ভর্তি করতে তিন কোটি ১৭ লাখ লিটার ডিজেল লাগবে।

তিনি আরও বলেন, লাইন প্যাকিং শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে গোদনাইল ও ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করলো বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

চট্টগ্রামে আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৩ নেতাকর্মী গ্রেপ্তার
উন্নয়ন প্রকল্পগুলোতে গতিশীলতা আনতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে

বিপিসি কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকারও বেশি।

বিজ্ঞাপন

জ্বালানি তেল পরিবহনের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ২০২০ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাসহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ।

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী