• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

উত্তরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪
অ+
অ-
উত্তরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

রাজধানী উত্তরার বিএনএস সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুর রহমান রাব্বি (২৫) ও কালিমা আকরাম (মিম)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

আরও পড়ুন

ফেনীতে একদিনে সড়কে ঝরল ৮ প্রাণ
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২০ হাজার টাকা

নিহত রাব্বির বান্ধবী তানজিলা জানান, রাতে মোটরসাইকেলযোগে দুইজন উত্তরা পূর্ব থানা এলাকার (বিএনএস) সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন এবং পরে তার স্বামীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর