• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৭
অ+
অ-
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামের এক স্বর্ণ-ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আরও পড়ুন

উত্তরার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, সেই নারী-পুরুষ স্বামী-স্ত্রী নন
কব্জি কেটে টিকটকে ভিডিও করে উল্লাস করতো ‘কব্জি কাটা গ্রুপ’
ফিড কোম্পানির ম্যানেজারকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
জামিন নিয়ে আবার জড়াচ্ছে একই অপরাধে : র‌্যাব ডিজি

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়।

বিজ্ঞাপন

হাসপাতালে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারী আনোয়ার হোসেনের গতিরোধ করে। তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়।

বনশ্রীতে দু'র্বৃত্তের হা'মলায় স্বর্ণ ব্যবসায়ী গু'লিবিদ্ধ, ২শত ভরি স্বর্ণ লু'ট

Posted by Dhakapost.com on Sunday, February 23, 2025

একপর্যায়ের তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রীর ডি ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন। আজ দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং ছুরিকাঘাত করে।

তিনি জানান, ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। তিনি আমাদের জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে এখনও আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিঅপরাধপুলিশছিনতাই

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার