• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শংকরে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০
অ+
অ-
শংকরে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তির সশস্ত্র মহড়া দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন যে, ‘মহল্লায় ডাকাতদল প্রবেশ করেছে।’

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলটি আশপাশের দোকানগুলোতে ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় পাঁচ-দশ মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে।  

আরও পড়ুন

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট
কারওয়ান বাজারে টিসিবি ভবনে আগুন
কব্জি কেটে টিকটকে ভিডিও করে উল্লাস করতো ‘কব্জি কাটা গ্রুপ’

বিজ্ঞাপন

ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।

তবে, অস্ত্রধারীরা কোথাও কোনো হামলা চালায়নি বা কাউকে আঘাত করেনি। তারা কিছুক্ষণ অবস্থান করে পরে রায়ের বাজারের দিকে চলে যায়।  

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মোহাম্মদপুরের দিক থেকে আসা ১০ থেকে ১২ জন লোক আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি চলে যায়।  

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দুষ্কৃতিকারীদের পরিচয় জানা যায়নি। তবে, তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা মোহাম্মদপুর থেকে এসে কিছুক্ষণ অবস্থান করে পরে হাজারীবাগের দিকে চলে যায়। এটি অস্ত্র প্রদর্শনের উদ্দেশ্যে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিঅপরাধপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার