• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩
অ+
অ-
মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

মধ্যরাতে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

কোনো দল বা গোষ্ঠীর নয়, পুলিশ সব নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা
মধ্যরাতে উত্তাল ঢাবি, দাবি— স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

বার্তায় বলা হয়েছে, রাত সাড়ে ৩টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় সংবাদ সম্মেলন করবেন।

বিজ্ঞাপন

তবে, সংবাদ সম্মেলন থেকে কী ঘোষণা আসতে পারে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

এদিকে, গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে।

ধারণা করা হচ্ছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

এর আগে, রোববার দিবাগত রাত ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’- ইত্যাদি স্লোগান দেন।

এআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ঢাকা সিটিঅপরাধছিনতাই

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’