• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা টের পাবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০
অ+
অ-
সন্ধ্যার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা টের পাবেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা আজ রাতেই দেখবেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে নির্দেশ দিয়েছি। আপনারা সন্ধ্যার পর থেকেই টের পাবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইস্যুতে মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পদত্যাগ তো পদত্যাগ। অনেকে আমার দাফন করে ফেলেছেন। আমার জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার ফলে জীবিত অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি।

আরও পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’
আ.লীগের যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব
আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন কেন করলেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের পরিস্থিতি হলে আপনারা তো এই রাতে ঘটনাটা জানতেনই পরে। কিন্তু গতকাল (রোববার) আমরা ডাকার আধা ঘণ্টা পর আপনারা হাজির হয়েছেন। আমি জানি আপনারা দিনে ও রাতে কাজ করে যাচ্ছেন। আমরাও যে দিনে ও রাতে কাজ করে যাচ্ছি, এটা বোঝানোর জন্যই এমন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না। দরকার হলে রাতেও ব্রিফ করে।

উপদেষ্টা বলেন, পুলিশকে আমি যে অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থা থেকে আরও ভালো হয়েছে। তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এটা তারা চেষ্টা করছে। আশা করি আস্তে আস্তে একটা ভালোর দিকে যাবে।

অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় এমন পরিস্থিতি কেন– জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে যাতে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত অ্যাকশন নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে সেখানে সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব ওসি মামলা নিতে গড়িমসি করেছে তাদের আমরা আইনের আওতায় এনেছি, সাসপেন্ড করেছি। অন্য সময় হলে এটা কিন্তু হতো না। আপনারা দেখেছেন আপনাদের রিপোর্টের ওপর ভিত্তি করে অনেক সিনিয়র অফিসারকে ক্লোজ করা হয়েছে। আপনাদের অনুরোধ করব আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে তখন আপনারা সত্যটা তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞাপন

এমএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীর আলম চৌধুরীস্বরাষ্ট্র মন্ত্রণালয়অন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সরানো হলো নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে

সরানো হলো নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে