• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
শেষরাতে জরুরি সংবাদ সম্মেলন

আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬
অ+
অ-
আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

রোববার দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা।

আরও পড়ুন

মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
মধ্যরাতে গুলি-ছিনতাই: আতঙ্কে বনশ্রীবাসী, ২০ বছরেও এমন ঘটনা দেখেনি
মধ্যরাতে উত্তাল ঢাবি, দাবি— স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ

বিজ্ঞাপন

 
 

তিনি বলেন, আগামীকাল (সোমবার) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট
ছিনতাইকারীদের কবলে রাজধানীর বনশ্রীর স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন / ছবি- ফেসবুক থেকে সংগৃহীত

বিজ্ঞাপন

‘আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না’— বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না।

আরও পড়ুন

শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ
পরিস্থিতির উন্নতি হলে তো পদত্যাগের প্রশ্ন আসে না : উপদেষ্টা
আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে— উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে— সেই ব্যবস্থা আমরা করব।’

শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন, আপনিও কি তাই ভাবছেন— উপস্থিত এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।’

মধ্যরাতে উত্তাল ঢাবি, দাবি— স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা / ঢাকা পোস্ট

এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন— উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন। 

প্রসঙ্গত, রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই দুই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল ছেড়ে রাজপথে নেমে আসেন। প্রথমে ঢাবির কবি বিজয় একাত্তর হলের সামনে মিছিল নিয়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। তারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীদের মিছিলে যোগ দিতে ডাকাডাকি করেন। পরে তারা মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন।

আরও পড়ুন

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট
জামিন নিয়ে আবার জড়াচ্ছে একই অপরাধে : র‌্যাব ডিজি

এ সময় তারা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

টিআই/এসআই/এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিস্বরাষ্ট্র মন্ত্রণালয়জাহাঙ্গীর আলম চৌধুরীপুলিশঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’