• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

একটু সাইড দেন বলে বাস থেকে আইনজীবীর গলার চেইন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৮
অ+
অ-
একটু সাইড দেন বলে বাস থেকে আইনজীবীর গলার চেইন ছিনতাই

সকালে বাসে করে চট্টগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন আইনজীবী শেফায়েতুন নেছা সোমা। বাসের ভেতর এক যুবক ওই আইনজীবীকে বললেন, ‘আপু একটু সাইড দেন, দাঁড়াব।’ এরপর কিছু বুঝে ওঠার আগেই গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারী দল।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার আইনজীবী শেফায়েতুন নেছা সোমা ঢাকা পোস্টকে বলেন, মেট্টোপ্রভাতি বাসে করে টাইগাটপাস মোড়ে আসি। সেখানে কোনো সিএনজি না পাওয়ায় ৬ নম্বর বাসে করে আদালতের উদ্দেশ্য রওয়ানা হই। মাঝপথে রিয়াজুদ্দিন বাজার এলাকায় কয়েকজন যাত্রী ওঠে। তাদের গতিবিধি সুবিধাজনক মনে না হওয়ায় আমি ইতস্তত হয়ে বসেছিলাম। এরমধ্যে একজন  বললেন, ‘আপু একটু সাইড দেন, দাঁড়াব।’ এই কথা বলার পরপরই একজন আমার গলার চেইন টান মেরে নিয়ে নেয়। তারা ৬ থেকে ৭ জন ছিল। তখন বাসের হেলপার ও ড্রাইভার কেমন যেন নীরব ভূমিকায় ছিল। 

আরও পড়ুন

কেরানীগঞ্জের ঘটনায় নতুন মোড়: স্বামী বলছে ছিনতাই, নেপথ্যে পরকীয়া
ওয়ারীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই
চট্টগ্রামে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান, ছুরিকাঘাতে আহত ২ পুলিশ

বিজ্ঞাপন

চট্টগ্রাম জজ কোর্টের এই আইনজীবী আরও বলেন, এরপর আমি থানায় গিয়ে পুলিশের একটি টিম নিয়ে ওই বাসকে শনাক্ত করি। পুলিশ সেখান থেকে দুজনকে হেফাজতে নেয়। তারা এখন থানায় আছে। এখনও কিছু স্বীকার করেনি তারা। আমার চেইনও উদ্ধার হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা বাসের চালককে জিজ্ঞাসাবাদ করছি। আইনজীবী মামলা করলে মামলা নিবো। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরএমএন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছিনতাইঅপরাধচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার