• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কোন দল চাঁদাবাজি করল এটা সরকার দেখবে না : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ ২০২৫, ১৯:১০
অ+
অ-
কোন দল চাঁদাবাজি করল এটা সরকার দেখবে না : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। কোন দল চাঁদাবাজি করল এটা সরকার দেখবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এ দেশে নেই। সরকার এটির বিরুদ্ধে সব সময় একটি শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে যেভাবে ছিল সম্পূর্ণভাবে ওইভাবে আমরা ফেরত আনতে পারিনি বা ফেরত আসেনি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারে অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিজ কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই।

এদিকে শনিবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগে দুই তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেছেন, তারা দুটি পক্ষই এই ঘটনাকে ফৌজদারি অপরাধ মনে করছে না। তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছে না, উভয় পক্ষ আলোচনা করে বিষয়টা মীমাংসা করে নিয়েছে, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়
পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার বিষয়ে আজ আমরা জেনেছি উভয়পক্ষ পুলিশের সামনে একটি আপোষনামা সই করেছে। যেহেতু দুই পক্ষই সই করেছে, সেটাকেই আমাদের চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাই থাকছেন।

বিজ্ঞাপন

এমএসআই/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৈয়দা রিজওয়ানা হাসানরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ