• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ মার্চ ২০২৫, ১৪:১৩
অ+
অ-
দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

রাজধানীর বসুন্ধরা এলাকায় দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) দুপুরে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে মারধরের শিকার হন বিদেশি দুই নাগরিকসহ তিনজন। এদের মধ্যে দুজন ইরানের নাগরিক। ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরিদর্শক জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। মারধরে জড়িত অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। নেপথ্যের কারণ জানতে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে চাননি তিনি।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার ভাটারা থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় দুই লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন। 

স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না। এ সময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে মারধর করেন।

আরও পড়ুন

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে দুই বিদেশি নাগরিকসহ তিনজনকে মারধর
আগামী নির্বাচনের জন্য দোয়া চাইলেন শাজাহান খান

বিজ্ঞাপন

আহত দুজন ইরানের নাগরিক জানিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

জেইউ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরঢাকা সিটিছিনতাইপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ