• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে দুই বিদেশি নাগরিকসহ তিনজনকে মারধর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ মার্চ ২০২৫, ০০:৫৫
অ+
অ-
রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে দুই বিদেশি নাগরিকসহ তিনজনকে মারধর
ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় মারধরের শিকার হয়েছেন বিদেশি দুই নাগরিকসহ তিনজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যক্তি ইরানের নাগরিক। ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নেওয়া হয়।

মঙ্গলবার রাতে ভাটারা থানার পরিদর্শক মো. সুজন হক জানান, রাজধানীর ভাটারায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। এসময় তাদের সঙ্গে থাকা এক বাংলাদেশিকেও মারধর করা হয়েছে।

তিনি জানান, দুপুর পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় দুই লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাবতলীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মালিবাগে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

স্থানীয়দের সন্দেহ হয়, কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না। এসময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহ করে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে মারধর করেন।

আহত দুজন ইরানের নাগরিক জানিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হলো তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

ওসি বলেন, ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। তারা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারছেন না। ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

জেইউ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরঢাকা সিটিপুলিশছিনতাই

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ