• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মামলা প্রত্যাহারের আবেদন করেছেন ঢাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ ২০২৫, ০২:১৯
অ+
অ-
মামলা প্রত্যাহারের আবেদন করেছেন ঢাবি শিক্ষার্থী
জামিন পাওয়ার পর অভিযুক্ত মোস্তফা আসিফ

পোশাক নিয়ে হেনস্তার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী তার মামলা তুলে নিতে থানায় আবেদন করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) ওই শিক্ষার্থী রাজধানীর শাহবাগ থানায় মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

ওই শিক্ষার্থী অভিযোগ করেন, হত্যা-ধর্ষণের হুমকি পাওয়ায় তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।

মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, ঢাবির ওই শিক্ষার্থী মামলা প্রত্যাহারের একটি আবেদন আমাদের কাছে জমা দিয়েছেন। তবে মামলা প্রত্যাহার করার ক্ষমতা রয়েছে একমাত্র আদালতের।

বিজ্ঞাপন

জানা যায়, বুধবার (৫ মার্চ) শাহবাগ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করেছেন মোস্তফা আসিফ– এমন অভিযোগ করে ভুক্তভোগী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। হেনস্তার শিকার ওই শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শাহবাগ থানায় মামলা করেন তিনি।

আরও পড়ুন

ঢাবি ছাত্রীকে হেনস্তা, কর্মচারী মোস্তফার জামিন
নাসার নজরুলের বাড়ি-প্লট ক্রোক, ৫৫ কোম্পানির শেয়ার ফ্রিজ
হত্যা মামলায় সাবেক এমপি এম এ মালেক রিমান্ডে

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় যাদুঘরের সামনে থেকে তিনি ও তার বন্ধু পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ বাদীর সামনে এসে তিনি পর্দা করেননি কেন বলে প্রশ্ন করেন। তার ওড়না ঠিক নেই কেন বলাসহ আরও কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌননিপীড়ন করেন। ওই ছাত্রী তখন প্রক্টরকে কল দিতে চাইলে আসামি দৌড়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

পরে অভিযুক্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে শনাক্ত করে প্রক্টর অফিসে ডেকে নেওয়া হয়। পরে ওই ছাত্রী মামলা করেন এবং মোস্তফা আসিফকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এরপর বৃহস্পতিবার গ্রেপ্তার মোস্তফা আসিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান। আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব মোস্তফা আসিফকে জামিন দেন।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়মামলাঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল