• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা বারণ করার পরপরই ‘ছাত্রদের অভিযান’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ ২০২৫, ০৩:০০
অ+
অ-
স্বরাষ্ট্র উপদেষ্টা বারণ করার পরপরই ‘ছাত্রদের অভিযান’

রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ ছাত্রদের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মোতালেবকে খুঁজে বের করা।

বিজ্ঞাপন

তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে ছাত্রদের এমন তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বলেছিলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ কোনো অভিযান চালাতে পারবে না।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শেখ তারেক জামিল তাজের নেতৃত্বে ২০-২৫ জন যুবক মিরপুর ডিওএইচএস-এর একটি বাসায় প্রবেশ করেন। তাজ নিজেকে ‘পল্লবী থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক’ বলে পরিচয় দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় শিক্ষার্থীরা বাড়ির মালিক ও স্থানীয় কমিটির সঙ্গে তর্কে জড়ান এবং জোরপূর্বক বাসায় প্রবেশ করেন। তারা বাসার লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং সাবেক এমপি মোতালেবকে খোঁজ করেন। বাসার লোকজন জানান, তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই’
মামলা প্রত্যাহারের আবেদন করেছেন ঢাবি শিক্ষার্থী
৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম আহত শিক্ষার্থীর

বাসার ভেতরে বহিরাগতদের উপস্থিতি দেখে কেউ একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ বলেন, আমি পৌঁছানোর আগেই দলটি বাসায় ঢুকে পড়ে। বাসার মালিক বিষয়টি নিয়ে আপত্তি জানায়। ছাত্ররা সেই বাসায় কাউকে পায়নি। পরে আমি সেটি ঊর্ধ্বতনদের জানাই এবং ওসি স্যারের নির্দেশ অনুযায়ী ছাত্রদের চলে যেতে বলি। কয়েকজনকে সঙ্গে করে থানায় নিয়ে এলেও তাজসহ কয়েকজন সেখানে থেকে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তাজ গণমাধ্যমে দাবি করেন, এটি কোনো অভিযান ছিল না, তারা পুলিশকে জানিয়েই গিয়েছিলেন, তবে পুলিশ পরে এসেছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, সাবেক এমপি মোতালেবকে ওই বাসায় পাওয়া যায়নি। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়েছিলেন কিন্তু সেখানেও তিনি ছিলেন না। তাদের ধারণা, তারা পৌঁছানোর আগেই মোতালেব হাসপাতাল ছেড়ে চলে যান।

ছাত্রদের এ অভিযানের কয়েক ঘণ্টা আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ কোনো অভিযান চালাতে পারবে না। তিনি আরও বলেন, মব তৈরি করে অপরাধ হচ্ছে, তবে সরকার তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু তার এ বক্তব্যের পরই ছাত্রদের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করল, যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া কীভাবে এমন অভিযান হলো, এ নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ছাত্রদের অভিযানের ঘটনায় আনুষ্ঠানিক কোনো তদন্ত শুরু হয়েছে কি না তা এখনো জানা যায়নি।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবরপুলিশজাহাঙ্গীর আলম চৌধুরী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক