• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কমলাপুর মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৭ মার্চ ২০২৫, ১৪:২৭
অ+
অ-
কমলাপুর মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে নিচে পড়ে নাঈম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।

নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি
বায়তুল মোকাররমে সতর্ক পুলিশ, মুসল্লিদের তল্লাশি

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী নাজমুল বলেন, আজ সকালের দিকে আমরা মতিঝিলস্থ কমলাপুর এলাকায় মেট্রোরেলের নির্মাণের কাজ করছিলাম। এ সময় নাঈম অসাধারণতা বসত মেট্রোরেলের নির্মাণাধীন উপরের অংশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর পৌনে বারোটার দিকে নাঈম মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মেট্রোরেলের নির্মাণ শ্রমিক নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলরাজধানীর খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক