• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নারীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি : সেই যুবক হৃদয় গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মার্চ ২০২৫, ২০:৫৯
অ+
অ-
নারীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি : সেই যুবক হৃদয় গ্রেপ্তার

অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

আরও পড়ুন

সাভারে ১১ মামলায় সাড়ে ৫ হাজার আসামি, গ্রেফতার শতাধিক
শ্যামলীর রাস্তায় নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার

তিনি জানান, একটা ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায়— পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করছেন। তিনি আরও বলছেন যে হিজাব না পড়লে ধর্ষিত হবেন এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবকের বক্তব্য হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা বলে বার্তায় উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর। তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেইউ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশঢাকা সিটিনারী নির্যাতন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়